ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে সড়ক পাকা হওয়ার আগেই ফাটল, উঠে যাচ্ছে কার্পেটিং ১৭ কোটির প্রকল্পে অনিয়মের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 5, 2025 - 1:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 139 বার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি :কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১৭ কোটি টাকার সড়ক নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং, দেখা দিয়েছে ফাটল। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও চরম অনিয়ম করা হয়েছে।

জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা বাজার পর্যন্ত সড়ক পাকাকরণ প্রকল্প বাস্তবায়ন করছে কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি’। প্রকল্পটির বাস্তবায়নে রয়েছেন স্থানীয় যুবলীগ নেতা মো. বেলাল হোসেন আকন্দ।

স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, “সড়ক পাকা করার তিন দিনের মাথায় ফাটল দেখা দিয়েছে, কার্পেটিং উঠে যাচ্ছে।” আরও কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সঠিক তদন্ত হলে অনিয়মের প্রমাণ মিলবে।

তবে ঠিকাদার বেলাল হোসেন বলেন, “সড়ক জমাট বাঁধার আগেই যান চলাচল শুরু হওয়ায় কিছু অংশে সমস্যা হয়েছে। সমস্যা চিহ্নিত করে মেরামতের কাজ চলছে।”

এলজিইডির উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, “সড়ক নির্মাণে অনিয়ম হয়নি। কিছু জায়গায় বিটুমিন ও মাটির কারণে সমস্যা দেখা দিয়েছে। ঠিকাদারকে তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।