ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীমঙ্গলে কোর-আনের আলো-দের মাঝে পুরষ্কার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 19, 2025 - 6:23 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার

শ্রীমঙ্গল প্রতিনিধি :-মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মারকাযুল কুরআন মডেল মাদ্রাসার আয়োজনে কৃতি শিক্ষার্থীর মাঝে শুভেচ্ছা পুরষ্কার প্রদান ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মারকাযুল কুরআন মডেল মাদরাসার ৩য় তলায় একটি কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ড ১৫ তম জাতীয় হিফজুল কোরআন পরীক্ষায় ২০২৫শে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকারী হয়েছেন তানজিমুল হক তানিম,
তানজিল সিদ্দিক সানি, রাহিদুল ইসলামসহ মোট ৩৭জন কৃতি শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এসময় মাদরাসাটির সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহিম আল-আশজারীর পরিচালনায় এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে, সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন মাওলানা মুফতি সিফাতুল্লাহ আল হাদী মাওলানা আব্দুল খালেক রাসেল,
মাওলানা হাফিজুর রহমান, শিক্ষক ও অভিভাবক সহ প্রমুখ।

পরিশেষে সভাপতি তার বক্তব্যতে মাদ্রাসার সার্বিক দিক আলোচনা সহ অভিভাবকগন ও শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।