ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৭

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 20, 2025 - 5:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল হোসেন(৪০) নামের একজন নিহত হয়েছে।নিহত মোফাজ্জল বারহাট্টা উপজেলার মহাজনপাড়া এলাকার জালাল উদ্দীনের ছেলে।সে সংঘর্ষ হওয়া দুটি সিএনজির মধ্যে একটির চালক ছিল।সোমবার (১৯মে) দিবাগত রাত দশটা বিশের দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের স্বল্প দশাল এলাকায় এ ঘটনা ঘটে।এসময় বারহাট্টা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দূর্ঘটনায় গুরুতর আহত হওয়া অন্য যাত্রীরা হলেন বারহাট্টা উপজেলার নোয়াগাঁও গ্রামের হেলিম মিয়া (৩৯), মোসাঃ রুপা আক্তার (২২), একামনি( ২০), আঃ হাকিম (৫৫) নার্গীস আক্তার (৩৫) মোঃ নাসির মিয়া (২২) ও গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া।

গুরুতর আহত যাত্রী বাদশা মিয়া বলেন, আমি নেত্রকোনা থেকে বারহাট্টায় আসতে ছিলাম। হঠাৎ বারহাট্টা বাজারের আগে স্বল্প দশাল এলাকায় এসে সিএনজি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে আমি আর কিছুই বলতে পারি নি। দু’টি গাড়িই বেপরোয়া ভাবে চালাচ্ছিলো।

বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক প্রিয়াঙ্কা দাস বলেন, রাত ১০.৫০ ঘটিকায় ৮ জন কে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার মধ্যে মোফাজ্জল হোসেন নামে একজন রাস্তায় মারা গেছে। বাকী ৭ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, আমরা ঘটনাস্থলে তাত্ক্ষণিকভাবে গিয়েছে । একজন স্পটেই মারা গেছে। অন্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া ও আইনী প্রক্রিয়া চলছে।