ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জুলাই আন্দোলনে নির্যাতনকারি, পুলিশের বিচার দাবি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 19, 2025 - 1:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 69 বার

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের বেদম মারপিটের শিকার শাহাদাত এখনো বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। ঘটনার সময় অনেক পুলিশ তার উপর হামলা চালালেও এক পুলিশ সদস্য তাকে উদ্দেশ্য প্রনোদিতভাবে ব্যাপক মারধর করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ওই পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগি শাহাদাত বলেন, গতবছর ২৫ জুলাই উত্তরা এলাকায় আন্দোলন চলাকালে তিনি অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এসময় অভিযুক্ত পুলিশ সদস্য আবির হাসান তাকে উদ্দেশ্য করে ব্যাপক মারধর করেন। নিজের পরিচয় দেয়ার পরও ওই পুলিশ সদস্য থামেননি।

শাহাদাত বলেন, তিনি অসহায় একজন সাধারণ মানুষ এক পুলিশ সদস্যের এহেন রোষানলের শিকার। ওই পুলিশ সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই এ ঘটনার প্রকুত তথ্য বেরিয়ে আসেবে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ওই পুলিশ সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট আইনপ্রযোগকারি সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন শাহাদাত।