ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় শহিদ জিয়া কেপিএল (সিজন-৬) ২০২৫ ফাইনাল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 25, 2025 - 2:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 283 বার

মোঃ লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় “খানসামা মিলিত একাদশ” এর আয়োজনে অনুষ্ঠিত হলো শহিদ জিয়া কেপিএল (সিজন-৬) এর জমকালো ফাইনাল খেলা।

রোববার (২৫ মে) বিকেলে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন খানসামা মিলিত একাদশের সভাপতি মো. শরিফুল ইসলাম প্রধান এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহবায়ক ওবায়দুর রহমান।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন
থানা অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফজলুল হক সরকার, খামারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী সরকার, যুগ্ম আহ্বায়ক মেহেরাজুল আলম সুফী, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন আলী, উপজেলা জাসাস-এর আহ্বায়ক এম.এইচ ফয়সল, কৃষকদলের সদস্য সচিব মো. এনামুল হক, তরুণ দলের আহ্বায়ক মো. আবু রাশেদ, ছাত্রদলের সদস্য সচিব মো. রুবেল ইসলাম, ভেড়ভেড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আরিফ শাহ প্রমুখ।

ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় খানসামা ডেভিলস্ বনাম এম.এ আসাদ ক্রিকেট একাদশ-এর মধ্যে। উত্তেজনাপূর্ণ এ খেলায় শেষ পর্যন্ত জয়ী হয় এম.এ আসাদ ক্রিকেট একাদশ, যারা অসাধারণ নৈপুণ্যে জয় ছিনিয়ে নেয়।