ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ১০:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মৌলভীবাজার চাচাত্ব বোনের পৈতৃক সম্পত্তি আত্নসাৎ করতে বারবার হত্যার চেষ্টা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 25, 2025 - 2:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 370 বার

স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারে চাচত্ব বোনের সম্পত্তি আত্নসাৎ এর উদ্দেশ্যে বার বার হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে চাচাত্ব ভাই ছাতির মিয়া গংদের উপর। এব্যাপারে হত্যার চেষ্টার ২ টি মামলা সদর মডেল থানায় হলেও নিরাপত্তাহীনতার বাড়ি ছাড়া হাওয়ারুন বেগমের পরিবার।

জানাযায়, মৌলভীবাজার সদর থানার আকাইলকুড়া ইউনিয়নের পাড়া শিমুইল গ্রামের মোঃ ফয়সল মিয়ার স্ত্রী হাওয়ারুন বেগম(৪০) এর পৈত্রিক সম্পত্তি বসত ভিটা দখল করতে বহুবছর ধরে অপচেষ্টা চালিয়ে আসছে চাচাতো ভাই ছাতির মিয়া ও তার পরিবার। বিভিন্ন ভাবে পায়তারা করে তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করতে ব্যর্থ হয়ে গত ১২ এপ্রিল ছাতির মিয়া, বাবলী বেগমসহ কয়েকজন মিলে তার ঘরে প্রবেশ করে রড দিয়ে মাথায় আঘাত আহত করে।

এসময় ছোট সন্তান মা’কে জড়িয়ে কান্না কাটি করলে তাকেও রেহাই দেওয়া হয়নি। তাকেও মেরে রক্তাক্ত জখম করা হয়। এব্যাপারে সদর মডেল থানায় মামলাা হয়। মামলা নং জি আর-১২৩/২৫ (সদর)।
এই মামলার কারনে ক্ষিপ্ত হয়ে ৬ মে ছাতির মিয়া তার গংদেরে নিয়ে হাওয়ারুন বেগমের বাড়িতে হামলা করে। এই হামলায় হাওয়ারুন বেগম ও তার মেয়ে নাদিয়া ইসলাম(১৮) মারাত্নক ভাবে আহত হন। এ সময় হাওয়ারুন বেগম ও তার মেয়ের শ্লীলতাহানী সহ ৮০ হাজার টাকার স্বর্নের চেইন নিয়ে যায় বলে হাওয়ারুন বেগমের অভিযোগ। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়। মামলা নং- ১১/১৪০।

হাওয়ারুন বেগমের মেয়ে নাদিয়া ইসলাম বলেন, ছাতির মিয়ার আমার মাকে হাত পা বেধেঁ মারধোর করে। এব্যাপারে মামলা হলে ছাতির মিয়া জেল কেটে জামিনে আসে। নিরাপত্তার কারনে আমার মা তাদের ভয়ে বাড়ি ছেড়ে বাহিরে থাকেন। পরে ঘটনার দিন আমি সহ মা বাড়িতে কিছু কাগজ, দলিল পত্র নিতে আসলে আবারও ছাতির মিয়া তার দলবল নিয়ে আমার মা সহ আমাকে মেরে মারাত্নক ভাবে আহত করে। এলাকাবাসী ও স্থানীয় মহিলা ইউপি সদস্য আমাদেরে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল পাঠান। এখান থেকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। আমি নিজেও মারাত্নক ভাবে আহত হয়েছিলাম।

হাওরুন বেগম বলেন, আমার পৈতৃক সম্পত্তি আত্নসাৎ করার জন্য চাচাত্ব ভাই ছাতির মিয়া বারবার আমাকে প্রানে হত্যার চেষ্টা চালাচ্ছেন । আমি নিরাপত্তাহীনতায় ভোগচ্ছি।
হাওরুন বেগমের স্বামী মো: ফয়ছর বলেন, বহু দিন ধরে আমার স্ত্রীর পৈতৃক সম্পত্তি আত্নসাতের জন্য তার চাচাত্ব ভাই ছাতির মিয়া বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে আসছেন। বারবার তাকে প্রানে মারার চেষ্টা করছেন। গত ১২ এপ্রিল আক্রমন করেন। এব্যাপারে মামলা হয়। মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ দেয় ছাতির মিয়া। এর জের ধরে ৬ মে আমার স্ত্রী হাওয়ারুন বেগম ও মেয়ে বাড়িতে আসলে গালি গালাজ করে প্রানে মারার উদ্দেশ্যে মারধোর করে মারাত্নক আহত করে। যে কোন সময় আমার স্ত্রী ও মেয়েকে মেরে ফেলতে পারে।

আকাইলকুড়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার হেনা বেগম বলেন, হাওয়ারুন বেগম ও তার মেয়েকে মারধোরের ঘটনা সঠিক। তাদেরে উদ্ধার করে চিকিৎসার জন্য আমি নিজেই মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পাঠিয়েছি।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো: মহমুদুর রহমান বলেন, হাওয়ারুন বেগমকে নির্যাতনের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। মামলার ২ নং আসামী বাবুল মিয়াকে গ্রেফতার করে আদালতে চালান করা হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে চলমান আছে।