ঢাকা | মে ৪, ২০২৬ - ৬:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকা দেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করেছে- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 29, 2025 - 8:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

ময়মনসিংহ:ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেছেন-জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গৌরবোদীপ্ত ও অনন্যসাধারণ ভূমিকা বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করেছে। এসময় তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজার ৮১৫ জন শান্তিরক্ষী ২৪টি দেশে ২৬টি মিশনে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আর বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গ করেছেন ২৪ জন শান্তিরক্ষী। তিনি বলেন- জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

বৃহস্পতিবার (২৯মে) সকালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ আয়োজিত র্যালী পরবর্তীতে নগরীর টাউন হলে এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন রেঞ্জ ডিআইজি। এর আগে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় এর সামনে বেলুন, ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসটির শুভ সুচনা করেন।

উল্ল্যেখ-জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী দেশগুলোর শান্তিরক্ষীদের গৌরবোজ্জ্বল ভূমিকাকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯মে) ময়মনসিংহ রেঞ্জ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে। এই উপলক্ষে সকাল ০৮.০০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় এর সামনে বেলুন, ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসটির শুভ সুচনা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অথিতিবৃন্দ “Peacekeepers’ Run” এ অংশগ্রহণ করেন।

উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ
ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম ও পুলিশ সুপার কাজী আখতার উল আলম,ময়মনসিংহ সেনানিবাসের ৭৭ ইনফ্যান্ট্রি ব্রিগেডের সম্মানিত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার এএফডব্লিউসি, পিএসসি,সহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং ময়মনসিংহ পুলিশ লাইনস স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ ময়মনসিংহ জেলার টাউন হলে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ডিআইজি জানান-বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সাউথ সুদান ও সেন্ট্রাল আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১২৮ জন পুরুষ ও ৭১ জন নারীসহ ১৯৯ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। তিনি বলেন বাংলাদেশ পুলিশের আজকের জনমুখী পুলিশিংয়ের প্রত্যাশার পেছনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনের অনন্য সুযোগ, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার গুরুত্ব রয়েছে।