কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে দুর্ধর্ষ ডাকাতি, তিনজন গুরুতর আহত
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজার জেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯ টায়এ ঘটনাটি এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত দল সড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। ডাকাতদের হামলায় গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।








