ঢাকা | মে ৩, ২০২৬ - ৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যােগে সফল উদ্যােগক্তাদের সম্মাননা প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 3, 2025 - 12:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 190 বার

স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হীড বাংলাদেশের আয়োজনে (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কৃষি ইউনিটভুক্ত ফসল, মৎস্য ও প্রাণীসম্পদ খাতে সফল ৬ জন উদ্যােক্তাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ( ২জুন) দুপুরে। কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষন হলরুমে হীড বাংলাদেশ, মৌলভীবাজার অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ও কৃষি ইউনিটের ফোকাল পার্সন সুব্রত কাম্পু এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানটি হীড বাংলাদেশ মৌলভীবাজার অঞ্চলের কৃষি কর্মকর্তা জনাব সোহেল শিকদারের পরিচালনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব জয়ন্ত কুমার রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সহিদুর রহমান সিদ্দিকী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ রমাপদ দে।

এছাড়া উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ কমলগঞ্জ অঞ্চলের মৎস্য কর্মকর্তা জনাব ইমরান হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ বর্মেন্দ্র সিনহা, কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মনি হালদার, সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা জয় প্রকাশ রায়, সহকারী কৃষি কর্মকর্তা জনাব হিরন্ময় মন্ডল ও ক্রেডিট অফিসারবৃন্দ।