ঢাকা | মে ২, ২০২৬ - ৮:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যানজট নিরসনে শৃঙ্খলা ফেরাতে সড়কে জেলা প্রশাসন,৬ মামলায় জরিমানা ১৮,৫০০ শত টাকা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 4, 2025 - 5:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 117 বার

আরিফ রববানী ময়মনসিংহ:ঈদ উল আজহায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করণে ও মহাসড়কে যানজট নিরসনে শৃঙ্খলা ফেরাতে

ময়মনসিংহ শহরের অন্যতম নাগরিক দুর্ভোগ যানজট নিরসনে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করেছেন জেলা প্রশাসন। সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দিঘারকান্দা বাইপাস ও রহমত পুর বাইপাস, আকুয়া বাইপাস মোড়, পাটগুদাম ব্রীজ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এলাকায় কাজ করেন তারা। এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

বুধবার (৪জুন) দুপুরে শহরের দিঘারকান্দা ও রহমতপুর এলাকায় টহল দেন জেলা প্রশাসনের অভিযানিক দল। তারা এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করেন। এদিন দুটি গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের জন্য ৩টি মামলায় সর্বমোট ৭,০০০ টাকা ও মাসকান্দা-বাইপাস-দিঘারকান্দা এলাকায় ৩টি মামলায় মোট ১১,৫০০/- টাকাসহ সর্বমোট ৬ মামলায় ১৮,৫০০/টাকা অর্থদণ্ড আরোপ করে জেলা প্রশাসনের নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

যানজট নিরসনে জেলা প্রশাসনের এ কার্যক্রমের প্রশংসা করেছেন নগরবাসী। তবে, তারা বলছেন, যানজট নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে কিছুটা শৃঙ্খলা ফেরে কিন্তু পরে আবারও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকলে সমাধান পাবেন বলে মনে করেন নগরবাসী।

নগরবাসীর অভিযোগ, অসংখ্য অবৈধ পার্কিং, ফুটপাত দখল, ব্যাটারিচালিত যানবাহনের আধিক্য এবং সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার অভাবই যানজটের প্রধান কারণ। এছাড়া রাস্তার মাঝে হকারদের বসা, উল্টো পথে গাড়ি চলাচল এবং প্রয়োজনের চেয়ে কম সংখ্যক ট্রাফিক পুলিশ এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে, নগরবাসীর অনেকেই জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “যানজটের দুর্ভোগ এখন অসহনীয়। জেলা প্রশাসন মাঠে নামায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে এটি দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হওয়া উচিত।”

জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মুফিদুল আলম
বলেছেন, চারলেন মহাসড়কে অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা কৃত্তিম যানজট সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঈদ উপলক্ষ্যে সড়কের যাত্রী সাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরনের লক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় ঈদ যাত্রায় যেন কুমিল্লা জেলার কোন মহাসড়কে ভোগান্তি সৃষ্টি না হয় সে জন্য সকলকে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

এছাড়াও জেলা প্রশাসন সুত্র জানিয়েছে- একই দিনে জেলা প্রশাসকের নির্দেশে জেলার গৌরীপুর উপজেলার পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন, গৌরিপুর পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১২মামলায় মোট ৩,৯০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়ে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সুত্রটি আরো জানিয়েছে-জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম এর নেতৃত্বে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের তত্ত্বাবধানে সমগ্র ময়মনসিংহ জেলায় মোবাইল কোর্ট অভিযান চলমান আছে ও থাকবে।