ঢাকা | মে ১, ২০২৬ - ৪:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঈদে মাদক নির্মূলে পঞ্চগড়ে কড়াকড়ি অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 6, 2025 - 12:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 118 বার

স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। বৃহস্পতিবার সকাল থেকে অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক রেজওয়ান ও অন্যান্য সদস্যরা জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালান।

অভিযানের অংশ হিসেবে মাদকপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট বসানো, টহল ডিউটি ও সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রম চলছে।

সহকারী পরিচালক রাহুল সেন জানান, সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এই অভিযান পরিচালিত হচ্ছে এবং অধিদপ্তরের মহাপরিচালক সরাসরি এসব কার্যক্রম নিয়মিত মনিটর করছেন।

তিনি আরও বলেন, “ঈদকে সামনে রেখে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করাই এই অভিযানের মূল লক্ষ্য।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরো জানিয়েছেন আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে