ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জ শমশেরনগর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 17, 2025 - 7:46 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকায় সড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ জুন) সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

অভিযানে বাজারের মূল সড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান, ছাউনি এবং অবৈধ কাঠামো অপসারণ করা হয়। ইউএনও জানান, জনসাধারণের চলাচলে বিঘ্ন, যানজট ও নানাবিধ অসুবিধা দূর করতে এই অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, বাজার এলাকার শৃঙ্খলা ও পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, শমশেরনগর বাজারকে একটি পরিকল্পিত, নিরাপদ ও জনবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম পরিচালনা করা হবে।