ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় থানা পুলিশের অভিযানে আটক ৪

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 19, 2025 - 11:09 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন কে আটক করেছে।বুধবার (১৮ জুন) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা যায়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের একটি টিম উপজেলার চক ছাতারী এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল উদ্দিন (৫০) ও আলামিন ইসলাম (২৬) কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। এবং পৃথক পৃথক অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সাকিবুর রহমান সেখ এবং নিয়মিত মামলার পলাতক আসামী সুজিত হালদার (৪২)কে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।

ইয়াবা ট্যাবলেট সহ আটককৃতরা হলো, বাঘা পৌরসভার চকছাতারী এলাকার মৃত নফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন ও মজিবরের ছেলে আলামিন ইসলাম।

সিআর মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত আসামী মোঃ সাকিবুর রহমান সেখ উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের আঃ মালেক সেখের ছেলে এবং নিয়মিত মামলার পলাতক আসামী সুজিত হালদার (৪২) বাঘা উপজেলার জোতরঘু দশানীপাড়া গ্রামের মৃত হারান চন্দ্র হালদারের ছেলে।

 

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান বলেন, ইয়াবা সহ আটক  দুইজন আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। এবং আটককৃত ৪ জন আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।