ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে সেনা অভিযানে ৮০ হাজার জাল ডলারসহ ৬ প্রতারক আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 20, 2025 - 11:45 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ে ৮০ হাজার জাল মার্কিন ডলারসহ জাল টাকা বিক্রির চক্রের ছয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আটককৃতরা হলেন:১.মোজাম্মেল হক (৫৫), মরিচা গ্রাম, বীরগঞ্জ, দিনাজপুর।রমেশ চন্দ্র (৩৫), শতগ্রাম, বীরগঞ্জ।সোহেল ইসলাম (৩৪), শতগ্রাম, বীরগঞ্জ।
হোসেন আলী (৩৬), ইসলামবাগ, পঞ্চগড় পৌরসভা। আনোয়ার হোসেন ডিপজল (৪২), বাগদহ দিলালপাড়া, দেবীগঞ্জ।ইয়াসিন আলী (৩২), একই এলাকা

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল, তিনটি স্মার্টফোন, ছয়টি সাধারণ মোবাইল ফোন, নেশাজাতীয় ইনজেকশন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দকৃত জাল ডলারের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। সেনাবাহিনী জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে পঞ্চগড়সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণার মাধ্যমে জাল ডলার বিক্রি করে আসছিল এবং তারা প্রতিবেশী দেশেও এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চক্রটি বৃহস্পতিবার সকালে জাল ডলার নিয়ে পঞ্চগড়ে প্রবেশ করবে। এরপর সকাল ৭টা থেকে সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি পিয়াস জয়ের নেতৃত্বে শহরের প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়। সকাল পৌনে ৮টার দিকে একটি সাদা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে পঞ্চগড় পৌরসভা ও দেবীগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, “আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে। মামলার কাজ শেষ হলে তাদের আদালতে পাঠানো হবে।”