ইসলামী শক্তিকেই বিজয়ী করে দেশে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করতে হবে
আরিফ রববানী ময়মনসিংহ:বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন,, রাসূল সা:-এর যুগে আম্মাজান আয়েশা রা:সহ অনেক মহিলা সাহাবি ইসলাম প্রতিষ্ঠার কাজে দায়িত্ব পালন করেছেন। হজরত সুমাইয়া রা: শাহাদাতবরণ করেছেন। সুতরাং আপনারাও নামাজ রোজার পাশাপাশি একটি শান্তি ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি পাড়া-মহল্লার প্রত্যেকটি ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেবেন। এখন আর ঢাল তলোয়ার সড়কির যুদ্ধ নাই এখন হলো ব্যালটের যুদ্ধ। সংসদে যদি আল্লাহ ভীরু সৎ, যোগ্য ও দক্ষ লোক পাঠানো যায় তাহলে দেশের মানুষের মধ্যে শান্তি ও সমৃদ্ধি আসবে। তাই আগামী নির্বাচনে প্রতিটি ঘরে ঘরে গিয়ে জামায়াত মনোনীত প্রার্থীকে ভোট দানের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (২০ জুন) দুপুরে তিনি উপজেলার
সুহিলা বুধবাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমা’র নামাজ শেষে মুসল্লীদের উদ্দেশ্যে নসিহা মূলক বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।
এসময় তিনি স্বৈরাচারি ও ফ্যাসীবাদী সরকারের পতন ঘটিয়ে দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য সকলকে ময়দানে আপোষহীন ভূমিকা পালন করতে হবে জানিয়ে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়ে তিনি বলেন- দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জামায়াত সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে সৎ, যোগ্য ও দক্ষ জনশক্তি তৈরি করতে চায়। জামায়াতে ইসলামীর বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশে শান্তি-শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে উপস্থিত সকলকে পাশে থাকার আহবান জানান মাওলানা কামরুল আহসান এমরুল।








