ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় বাড়ি ডাকাতির সময় স্বর্ণালংকার না পেয়ে প্রবাসী পরিবারকে কুপিয়ে জখম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 24, 2025 - 7:28 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 310 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়া উপজেলায় এক প্রবাসীর ঘরে ডাকাতির সময় স্বর্ণালংকার, টাকা ও দামী পণ্য না পাওয়াতে ক্ষুব্ধ হয়ে প্রবাসী ও তার স্ত্রীকে কুপিয়ে যখম করেছে ডাকাতদল। মঙ্গলবার (২৪ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার জঙ্গল পোমরা এলাকার ভূমিহীন সবুজ গ্রাম এলাকার প্রবাসী মো. জসিম’র বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত আবু বক্কর এর ছেলে প্রবাসী মো. জসিম (৪৫) ও জসিমের স্ত্রী শাহানুর আকতার (৩৫) গুরুতর আহত হয়।

জানা যায়, প্রবাসী জসিম জরুরি প্রয়োজনে মধ্য প্রাচ্যের দেশ ওমান থেকে দেশে আসেন। ধারণা করা হচ্ছে তার দেশে আসাকে কেন্দ্র করে ৮/১০ জনের ডাকাতদল বাড়িতে হানা দেয়। এক পর্যায়ে ডাকাতদল তার সাথে নিয়ে আসা স্বর্ণালংকার, টাকা ও পণ্য সামগ্রী খুঁজে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের জখম করে। এসময় প্রবাসী জসিমের হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পাশ্ববর্তীরা তাদের উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, কিছু দুষ্কৃতিকারীরা জঙ্গল পোমরা একালায় এক প্রবাসীর ঘরে হানা দিয়েছে, এতে স্বামী স্ত্রী দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ করেনি প্রবাসী পরিবার।