ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 24, 2025 - 3:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 122 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জে থানার পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শমসেরনগর ইউনিয়নের সুনছড়া চা বাগানের (ডবলছড়া) বটগাছ লাইন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোঃ মাহফুজুল কবিরের নেতৃত্বে এসআই আমির উদ্দিনসহ পুলিশের একটি টিম। এসময় স্থানীয় জনতার সহায়তায় রাজেশ নেপালী (৩৫), পিতা- লাল বাহাদুর নেপালীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটকের পর তার বসতঘরে তল্লাশি চালিয়ে স্কচটেপ মোড়ানো ১০টি প্যাকেটে রাখা মোট ১০ (দশ) কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

কমলগঞ্জ থানার ওসি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক রাজেশ নেপালী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”

এ ঘটনায় এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের এই তৎপরতায় স্থানীয়দের মাঝে স্বস্তি বিরাজ করছে।