ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে কমলগঞ্জে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে সরকার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 3, 2025 - 5:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 124 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১১৮টি পরিবারের মধ্যে হাঁস, ঘর নির্মাণ উপকরণ, দানাদার খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে এবং সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিটি পরিবারকে ২৩টি হাঁস, ঘর নির্মাণের উপকরণ, ৭৫ কেজি করে খাদ্য এবং প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে, মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, আসহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ, আব্দুল মুমিন, ইউপি সদস্য মোতাহের আলি, হাতিম মিয়া, সালেহ আহমেদ, রামকৃষ্ণ চ্যাটার্জী, মকবুল আলি সহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে বলেন,সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর টেকসই উন্নয়নে সরকারের এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। শুধু সহায়তা নয়, উপকারভোগীদের গরু, ছাগল, হাঁস-মুরগি পালন বিষয়েও ধারাবাহিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই সহায়তা কার্যক্রম চালু করা হবে।