কেরানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, র্যাব,পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, সাংবাদিক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষকসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসকগন। এই সভায় গত এক মাসের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।








