ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 15, 2025 - 5:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

কেরানীগঞ্জ( ঢাকা) উপজেলা সংবাদদাতা:
ঢাকার কেরানীগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

গ্রেফতারকৃতরা হচ্ছে জ্যােতি খাতুন(২৫),রানা বেগ(৩৫),মোঃ সোহেল মোল্লা (৩৩) ও শান্তা ইসলাম (২৫)। র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিপিসি-২ মোঃ আনোয়ার হোসেন বিকেলে ৩টায় রাজেন্দ্রপুর র‍্যাব-১০ এর প্রধান কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্যটি নিশ্চিত করেন। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে ধলেশ্বরী টোল প্লাজায় এলাকায় অভিযান চালিয়ে নিউ বলেশ্বরী পরিবহনের একটি এসি বাস থেকে মাদক ব্যবসায়ী জ্যোতি খাতুন,

রানা বেগ,সোহেল মোল্লা ও শান্তা ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট,নগদ ১০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ১১লক্ষ ২১ হাজার টাকা।