ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ নারী আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 16, 2025 - 6:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগানের বাজার লাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে সুভদ্রা বুনার্জির ঘরে তল্লাশি চালিয়ে একটি নীল পলিথিনে মোড়ানো ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং একটি কাগজের বাক্সে রাখা মাদক বিক্রির ৯০০ টাকা জব্দ করা হয়।

অভিযানের সময় সুভদ্রার স্বামী বিরেন বুনার্জি কৌশলে পালিয়ে যান। পরে নারী পুলিশের সহায়তায় সুভদ্রাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, “পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী স্বীকার করেছেন যে, তিনি স্বামীর সহায়তায় দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।”

পলাতক আসামি বিরেন বুনার্জিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।