ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে গণঅভুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 5, 2025 - 2:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি বের করা হয়। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির একটি বিজয় র‍্যালি বের করা হয়। বছিলা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে মিছিলটি বের হয়ে ঘাটারচর চৌরাস্তা প্রদক্ষিণ করে আটি জয়নগরের জাউলাবাড়ি চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

এই বিজয় র‍্যালিতে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা শতস্পূর্তভাবে অংশগ্রহণ করে। অপরদিকে বিকেল তিনটায় জিনজিরা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল উপজেলা দক্ষিণ শাখা বিএনপির একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি জিনজিরা, আগানগর ও শুভাঢ্যা ইউনিয়ন প্রদক্ষিণ করে পারগেন্ডারিয়ায় গিয়ে শেষ হয়।