কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরাণীগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পিবিজিএসআই স্কিম (মাউশি) সহকারী পরিচালক প্রফেসর আবু জাফর মোঃ সেলিম।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি ২০২২ /২০২৩ সালের ২৩ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্টসহ সার্টিফিকেট বিতন করা হয়।








