ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “আল্লাহর জন্য ভালোবাসি” 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 14, 2025 - 5:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 260 বার
আল্লাহর জন্য ভালোবাসি 

আব্দুস সাত্তার সুমন
দেশ-বিদেশে কালেমার দাওয়াত
পৌঁছে দিতেন সর্বোত্তরে,
দেলোয়ার হোসেন সাঈদী মোদের
আছেন মুমিনের অন্তরে।
জালিম অত্যাচারের ব্যথা বুকে নিয়ে
জেল খেটেছে কতবার,
আসবে কি আর কোরআনের পাখি
আসবে না যে আর!
মিষ্টি কন্ঠে ভেসে আসে সেই  আয়াত
শব্দে শব্দে কুরআনের বাণী,
ইসলামের কথা বলতেন  সবখানে
হাসিমাখা সেই ধ্বনি।
মুনাফিক, জালিমের অগ্নিশিখা হয়ে
জ্বালাময় বলিষ্ঠ তার কথা!
তরজমায় তাফসীরে হুংকার এনে
জবাব দিতেন তিনি যথা।
বাংলার বুকে আসবে না ঐ মানব
কুরানের সেই পাখি,
আল্লাহর জন্য ভালোবাসি তোমাকে
মন শুধু কাঁদে! জলে ভিজে মোর আঁখি।