ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় হরিবাসর পরিদর্শনে ডা. ইকরামুল বারী টিপু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 30, 2025 - 9:57 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 209 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় হিন্দু সম্প্রদায়ের হরিবাসর পরিদর্শন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৪৯ নওগাঁ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপু।
গতকাল সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়মুল্লুক মন্দির কমিটির আয়োজনে হরিবাসর পরিদর্শন করেন তিনি।
হিন্দুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সামাজিক সম্পর্ক বজায় রেখে মানবিক মূল্যবোধ, সামাজিক ঐক্য, এবং ধর্মীয় স্বাধীনতার গুরুত্বে হিন্দু-মুসলিম সম্পর্কের উন্নয়নে সহনশীলতা ও পরস্পরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হরিবসরে, বা অন্য যে কোন ধর্মীয় উৎসবে, ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে সকলের মধ্যেই ভালবাসা ও শান্তি বজায় রেখে উৎসবগুলোতে ধর্মীয় স্বাধীনতা এবং সমপ্রীতির পরিবেশ তৈরি করে দেশের উন্নতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।