ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে বিএনপি নেতা আব্দুল আলিমের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 30, 2025 - 6:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 192 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মরহুম আব্দুল আলিমের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ) বিকেল জয়পুরহাট পৌর-মিলনায়তনে এ আয়োজন করা হয়।

আবদুল আলিম—একটি ইতিহাস, একটি প্রতিষ্ঠান, এক কিংবদন্তী” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন, জয়পুরটাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা ছিলেন সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য, আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) বিএনপি ওবায়দুর রহমান চন্দন এবং সদস্য, জাতীয় নির্বাহী কমিটির আব্দুল মতিন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব, শহর বিএনপি সাবেক আহবায়ক মতিয়র রহমান, সদর থানা বিএনপির সাবেক সভাপতি ও ভাদসা ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট হেনা কবীর, শহর বিএনপি সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পি.পি) শাহিনুর রহমান শাহিন এবং সরকারি কৌঁসুলি (জিপি) সালামত আলী।

আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম আব্দুল আলিম ছিলেন শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন এক ইতিহাস, এক প্রতিষ্ঠান ও এক কিংবদন্তী। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।