ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আগাখান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 2, 2025 - 5:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 168 বার

ঢাকা : বিশ্বব্যাপী স্থাপত্যের অন্যতম বৃহৎ পুরস্কার আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০২৫ পাওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মেরিনা তাবাসসুম প্রথম বাংলাদেশী স্থপতি যিনি দ্বিতীয়বার এই মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার জিতেছেন। এ বছর বিজয়ী হিসেবে সাতটি প্রকল্পের নাম ঘোষণা করা হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিসকেকে এ পুরস্ককার প্রদান করা হবে।

মেরিনা তাবাসসুম তাঁর ‘খুদিবাড়ি’ প্রকল্পের জন্য এবারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর আগে ২০১৬ সালে আবদুর রউফ মসজিদের স্থাপত্যের ডিজাইনের জন্য তিনি এ পুরস্কারের মনোনীত হন।

সম্মিলিতভাবে এবারের পুরষ্কৃত কাজগুলি বহুত্ববাদ, সামাজিক রূপান্তর, সাংস্কৃতিক সংলাপ এবং জলবায়ু-প্রতিক্রিয়াশীল নকশার জন্য স্থাপত্যের অনুঘটক হিসেবে ভূমিকা রেখেছে।

মেরিনা তাবাসসুম আরকিটেক্টস-এর তৈরি পুরস্কৃত প্রকল্প খুদি বাড়ি, বা “লিটল হাউস” বাংলাদেশের বন্যা এবং নদী ভাঙনের কারণে বারবার বাস্তুচ্যুত চর সম্প্রদায়ের জন্য একটি উপযোগী এবং সাশ্রয়ী মূল্যের কমিউনিটি দ্বারা স্ব-নির্মিত আবাসন সমাধান।