কিশোরগঞ্জে বিএনপি’র ৪৭তম প্রতিষ্টা বার্ষিকী পালিত
লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালীটি স্থানীয় স্টেডিয়াম থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়।
বুধবার(৩সেপেটম্বর) বিকেলে স্থানীয় স্টেডিয়ামে আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নীলফামারী-০৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন,সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার,সাধারণ সম্পাদক শাহীন আকতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম,যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু, সদস্য সচিব দেবাশীষ সরকার দেবা,কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জুবায়েদ ঈবনে রুবেল, সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম লাল মিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শিপুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,বিএনপি’র দীর্ঘদিনের সংগ্রাম গৌরব ও ঐতিহ্য রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সব সময় আন্দোলন করে এসেছে। আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।








