ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ, ষড়যন্ত্র-হামলা-হেনস্থার প্রতিবাদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 3, 2025 - 1:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর শহর ছাত্রশিবির ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চবি ও বাকৃবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা এবং সংগঠনটির বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের দক্ষিণ তেমুহুনি থেকে শুরু হয়ে আফনান চত্বরে গিয়ে শেষ হয়। এতে শহর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে নেতাকর্মীরা শ্লোগান দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবর, নারীর প্রতি হেনস্থা বন্ধ করতে হবে, শিক্ষা-চাঁদাবাজি একসাথে চলে না, ধর্ষক আর স্বৈরাচার মিলেমিশে একাকার, কথায় কথায় বাংলা ছাড় বাংলা তোর বাপ দাদার!

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শহর ছাত্রশিবির সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু।

আব্দুল আউয়াল হামদু বলেন, ২০২৪ সালে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে চাঁদাবাজ ও সন্ত্রাস দূর করার সংগ্রামে। যারা আবারও সন্ত্রাস ও চাঁদাবাজির স্বপ্ন দেখে, তারা ভুল করছে।

সভাপতি ফরিদ উদ্দিন বলেন, ২৪-এর জুলাই পরবর্তী সময়ে সারাদেশে যখন ছাত্রশিবির গঠনমূলক রাজনীতি করছে, তখন একদল ষড়যন্ত্র শুরু করেছে। আমরা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই, কিন্তু কোনো ষড়যন্ত্রকে মেনে নেবো না।

তিনি আরও অভিযোগ করেন, একটি দল অবিরাম মিথ্যাচার করে এবং দায় চাপানোর রাজনীতি চালিয়ে যাচ্ছে। ছাত্রশিবির এ ধরনের রাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।