ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 9, 2025 - 12:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 132 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরের ৭ নম্বর দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদেও রয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

সখীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

এবিষয়ে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে হওয়া একটি মামলায় আনসার আলী আসিফকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়েছে।তবে সখীপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা অপর একটি মামলায় আনসার আলী আসিফ জামিনে রয়েছেন।