ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বনানী থানা যুব মহিলা লীগের নেত্রী রেশমী বেগমের দাপটে কোণঠাসা বিএনপি!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 10, 2025 - 2:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 271 বার

নিজস্ব প্রতিবেদক : নাম রেশমী বেগম। যিনি আওয়ামী সরকারের আমলে ব্যাপক নির্যাতন ও নিপীড়ন করেছে। তার নামে মোহাম্মদপুর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পক্ষে একটি মামলা রয়েছে। সেই মামলায় তিনি ৭১ আসামি। আর তারই বোন দোসরদের সরদার শত শত কোটি টাকার মালিক বস্তির রানী বনানী থানার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা বেগম। তাসলিমা বেগম ৫ আগস্টের পর পলাতক একাধিক খুনের মামলার আসামি। এবং তিনি অবৈধ পথে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

যুব মহিলা লীগের নেত্রী বসত করেন বনানীর বেলতলা ও টিএনটি বস্তি এলাকায়। তার নামে গণহত্যার মামলা থাকার পরও থানা পুলিশের সঙ্গে তার ভালো সম্পর্ক।

জানা গেছে, রেশমি বেগমকে থানা পুলিশ নয় বরং বিএনপি’র নেতারা তাকে দিয়ে আয়। কড়াইল বস্তির অবৈধ পানি বিদ্যুৎ গ্যাস সহ বিভিন্ন অনিয়ম করে রোজগার করাচ্ছে এবং সেই টাকা বিএনপি’র অসাধু ও পুলিশের কর্মকর্তারা ভাগ করে নিয়ে রেশমি বেগমকে প্রটেকশন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিগত সরকারের আমলে তার ভয়ে ও তাসলি বেগমের ভয়ে কেউ কখনো কথা বলতে পারেনি।

এই বিষয়ে জানতে চাইলে– বনানী থানা পুলিশ ও মোহাম্মদপুর থানা পুলিশের ডিউটিরত কর্মকর্তারা জানান, রেশমা বেগমের তথ্য পেলেই আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।