শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করা হবে, ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ
স্টাফ রিপোর্টারঃময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন, আমরা ধর্মীয় সম্পৃতিতে বিশ্বাস করি। এটা শুধু আমি চাইলেই হবে না, আপনাদের সকলকে বিশ্বাস করতে হবে। কেউ যেন কোন অবস্থাতেই উস্কানি মূলক বিশৃঙ্খলা করতে না পারে। আর যদি করেই ফেলে তাহলে তৎক্ষনাত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। পাশাপাশি সকলকে গুজব প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
তিনি সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সভায় বক্তারা বলেন-দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই বাংলাদেশি। ধর্মীয় রীতি পালনে প্রত্যেকের সমান অধিকার। এছাড়া নির্বিগ্নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংসহ সম্মিলিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পালন পালনে সকলকে সহযোগিতার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়। উক্ত প্রস্তুতি সভায় বক্তব্যে রাখেন¬ সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ও বৈষ্যম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
সভায় শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মণ্ডপগুলোতে নজরদারি বাড়ানো এবং বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।








