ঢাকা | মে ৯, ২০২৬ - ৯:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 14, 2025 - 3:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 132 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবগঠিত আহবায়ক কমিটির কাছে তাদের অফিস হস্তান্তর উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।

দুপুরে উপজেলা চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনি এই অফিস পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ইউনিট কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কমান্ডারসহ উপজেলা পর্যায়ের অন্যান্য মুক্তিযোদ্ধাগণ।