ঢাকা | মে ৯, ২০২৬ - ২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গভীররাতে মদ্যপ অবস্থায় জামায়াত প্রার্থীর বাড়ির দরজায় লাথি ও গালিগালাজ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 15, 2025 - 11:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

রংপুর প্রতিনিধিঃ গভীররাতে মদ্যপ অবস্থায় রংপুরের পীরগঞ্জ-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমীনের পীরগঞ্জ পৌরসভাস্থ বাড়ির দরজায় মদ্যপ অবস্থায় লাথি মেরে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এক ব্যক্তি—এমন অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে মদ্যপ অবস্থায় এক ব্যক্তি জামায়াত প্রার্থীর নিজ বাড়ির দরজায় লাথি মারেন এবং অশ্লীল ভাষায় চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এতে ঘরের ভেতরে থাকা প্রার্থীর অসুস্থ বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছা মাত্রই মদ্যপান করা ব্যক্তিটি পালিয়ে যায় ।

এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামায়াত প্রার্থীর পরিবার ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছে।

এ ঘটনায় মুঠোফোনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমীন জানান, অন্যান্য দিনের মতো দলীয় প্রোগ্রাম শেষে বাসায় ফিরি এরপর বাসায় এসে দেখি চিৎকার চেচামেচি পরে দেখি , আমার বাড়ীর গেইটে এসে কেউ একজন মদ খেয়ে এসে সজোরে লাথি দিচ্ছে এবং আমার মৃত মা, অসুস্থ্য বাবা ও আমার স্ত্রীকে কুৎসিত ভাষায় গালিগালাজ করছে। পরে বিষয়টি পীরগঞ্জ থানা পুলিশকে খবর দেই পুলিশ আসার পরপরই মদ্যপান ব্যক্তিটি সটকে পড়ে । এ ঘটনার সাথে জড়িত ব্যক্তির শাস্তিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনাও করেছেন তিনি।

এ ঘটনার বিষয়ে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায় নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।