ঢাকা | মে ৯, ২০২৬ - ৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 15, 2025 - 11:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 159 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বিশ্ব হাত ধােয়া দিবস পালিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে ডাসকো ফাউন্ডেশন (থ্রাইভ প্রকল্প) ও ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’ র  সহযোগীতায় ১৫ অক্টোবর বুধবার সকাল ১০ টায় একটি র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত একত্রিত হয়।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগণ দিবস উদযাপনে অংশগ্রহন করেন। র‍্যালি শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী মিলন কুমার এর সভাপতিত্তে আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও শাহরিয়ার রহমান হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার,যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার প্রমূখ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার শিক্ষার্থীদের হাত ধোয়ার নিয়ম-কানুন শিখিয়ে দেন।