বারহাট্টায় ব্রীজের ঝুঁকিপূর্ণ সংযোগস্থল সংস্কার করালেন বিএনপি নেতা
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় সিংধা ইউনিয়ন থেকে ধর্মপাশা উপজেলায় যাওয়ার একটি ব্রীজের সংযোগস্থল বেহাল দশা ছিল অনেকদিন ধরে।কয়েকদিন ধরে ঘনঘন এক্সিডেন্ট হচ্ছিল এখানে।বিষয়টা জানতে পেরে ঘটনাস্থলে ছুটি গিয়ে তাৎক্ষণিক সংস্কারের ব্যবস্থা করান উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক।
ওই এলাকার বাসিন্দা নূর হোসেন নামের একজন জানান আমাদের সিংধা ইউনিয়ন থেকে ধর্মপাশার এই ব্রীজের সংযোগস্থলটি বেহাল দশা ছিল অনেক দিন ধরে। অথচ কারোও এদিকে কোন খেয়াল ছিল না। এখানে অনেক এক্সিডেন্ট ও হয়েছে। এলাকার কিছু সচেতন মানুষ বিষয়টি মানবিক মানুষ বারহাট্টা উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান কে বিষয়টি জানালে উনি তাৎক্ষণিক নিজে উপস্থিত থেকে কাজটি করে দিয়েছেন। আমি সিংধা ইউনিয়নের একজন নাগরিক হিসেবে থাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই শফিক ভাইকে।
উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক জানান জননেতা তারেক রহমান বিএনপির প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকার জন্য।সেই অনুপ্রেরণা থেকেই আমি ব্রীজের সুযোগস্থলটি সংস্কার করে দিয়েছি।আমার নিজ ইউনিয়নের জনগণের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সব সময় অব্যাহত থাকবে।








