ঢাকা | মে ১৪, ২০২৬ - ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীতে আলোচিত লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 22, 2025 - 12:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা  প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে সাকিব মুন্সী ও সিফাত মুন্সি কে ১৩ বছর এবং ইমরান কে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

অদ্য বুধবার (২২ অক্টোবর) সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয়।
এদিকে আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া (১৮) কে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। পরে তিনি নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পরবর্তীতে ধর্ষণের ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়ে লামিয়া গত ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লানিয়া।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন,“আমরা মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত ন্যায়বিচার দিয়েছেন।”
অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন,এ ব্যপারে বলেন
“এই মামলার রায় একটি বার্তা দেবে—যে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে, সে যত বড় প্রভাবশালী  হোক না কেন।”
আলোচিত ও চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মী,গনমাধ্যেমকর্মীরা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ব্যপক উদ্দেগ ও সন্তোষ প্রকাশ করেছেন তারা।