ঢাকা | জুন ১০, ২০২৬ - ৮:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে ঐতিহ্য বাহী সোহরাই উৎসব পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 23, 2025 - 12:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর  ধামইরহাটে ঐতিহ্য বাহী সোহরাই উৎসব  উদযাপন উপলক্ষ্যে এক আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ শে অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় উপজেলার কমরইল সোহরাই উৎসব উদযাপন কমিটির আয়োজনে ও আদিবাসী সামাজিক সংগঠনের সহযোগিতায় আলোচনা সভা, আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী সামাজিক সম্প্রদায়ের এক মিলন মেলা উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নে কমরইল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে শুভ উদ্বোধন করেন, যোগেন্দ্রনাথ সরকার পরিচালক ক্ষুদ্র নৃ- গোষ্টি নওগাঁ জেলা। উক্ত অনুষ্টানে ৫২ টি আদিবাসী সম্প্রদায়ের সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। বিশত তিগ্যা এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন (অ দা), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শ্রী মিলন কুমার মন্ডল, ধামইরহাট থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হদা প্রমুখ। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন কারি  বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় ।