ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাটি তারেক রহমানের ঘাঁটি বিএনপির ঘাটি —– আমান উল্লাহ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 5, 2025 - 12:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

কেরাণীগঞ্জ ঢাকা প্রতিনিধি:বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, কেরানীগঞ্জে মাটি বেগম খালেদা জিয়ার ঘাটি , তারেক রহমানের ঘাটি বিএনপির ঘাঁটি,

সারা বাংলাদেশে জোয়ার এসেছে এবার ধানের শীর্ষ ক্ষমতা আসবে, দেশে নির্বাচন হচ্ছে। দেশের প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেবের ঘোষিত ২০২৬ সালে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে দেশে হবে একটি শান্তিপূর্ণ ও গ্রহন যোগাযোগ নির্বাচন। এ নির্বাচনে বিজয়ী হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেরাণীগঞ্জ মডেল উপজেলা তারানগর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উপস্থিত জনগনের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে, কৃতজ্ঞতা প্রকাশ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে।

আমাকে ঢাকা ২ আসন থেকে বিএনপি’র প্রার্থী মনোনীত করায়। তিনি আরও বলেন কেরাণীগঞ্জ বিএনপির ঘাঁটি। কেরাণীগঞ্জে জিয়াউর রহমান এসেছেন,খালেদাজিয়া এসেছেন, জনাব তারেক রহমান এসেছেন। কেরাণীগঞ্জ বিএনপির উর্বর জমি। আগামী নির্বাচনে আপনারা ঘরে ঘরে গিয়ে ধানের শীর্ষে ভোট চাইবেন। একটি দল কিন্তু মসজিদে মসজিদে গিয়ে জান্নাতের টিকেট বিক্রি করছে, নাউজুবিল্লাহ। মানুষের সাথে প্রতারণা করছে। এই সব ধোকায় জনগনন পা দিবে না। আগামী নির্বাচনে বিএনপি সংখ্যা গরিষ্ঠ আসন্ন বিএনপি ক্ষমতায় আসবে,ইনশাআল্লাহ।

এসময়ে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি,কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, কোষাধ্যক্ষ তারেক ইমাম বাবুল, সহ সসভাপতি সাইদুর রহমান আংকু,সহসাধারণ সম্পাদক মনিরুল হক মনির, যুবদল নেতা হাজী আসাদুজ্জামান রিপন, রাকিবুল ইসলাম রুবেল প্রমূখ।