ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মালিবাগ মৌচাক এলাকা থেকে অস্ত্র দেখিয়ে দোকান নিয়ে গেল দূরবিত্তরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 17, 2025 - 10:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের বেশ কয়েকটি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। জানা গেছে, বিএনপির স্থানীয় নেতারা এসব ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। তবে এর আগে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একাধিক দোকানদারদের অভিযোগ, বিএনপির কিছু নেতারা আনারকলি মার্কেটের (মৌচাক) কিছু দোকানে তালা মেরে দিয়েছে। গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত এই ঘটনাটি ঘটে। এসম নাম প্রকাশ করতে অনিচ্ছুক নামের এক দোকানদার বলেন, অস্ত্র দেখিয়ে এবং ঠেকিয়ে আমাদের একাধিক ব্যক্তির দোকান নিয়ে যায় দূরবিত্তরা। তারা বলেন, বিএনপি নেতা শামীম হোসেন, ও আব্দুল মোতালিব রুবেলের নেতৃত্বে এই লুটপাট ও চুরির ঘটনা ঘটে।

সাধারণ দোকানদারদের অভিযোগ, এখানে লুটপাট হয়েছে, এক দোকানের মালামাল বিএনপির আরেক নেতা নিয়ে যাচ্ছে। একজনের দোকান আরেকজন তালা মেরে দিয়েছে। এবং বেশ কয়েকটি দোকান অস্ত্র দেখিয়ে নিয়ে যায় দূরবিত্তরা। ঘটনা স্থলে পুলিশ আসলেই চুপি সরে কেটে পড়ে। একাধিক দোকানদাররা জানান, আমাদের এখানে লুটপাট হয়েছে। ট্রাকে আমাদের মালামাল নিয়ে যাওয়া হচ্ছে।

একাধিক দোনকারদের অভিযোগ, কে বা কারা আমাদের সব দোকানপাট ভেঙ্গে দিয়েছে। কিছু লোক অস্ত্র নিয়ে আমাদের দোকান উঠিয়ে দিয়েছে। তবে, এর পিছনে রয়েছে রমনা থানা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক নেতা মো. শামীম হোসেন, আব্দুল মোতালিব রুবেল (রমনা থানা এলাকায় ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা) রমনা থানা যুবদলের বহিষ্কৃত নেতা মোস্তফা হাওলাদার মুক্ত, রমনা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছ, এবং সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন। অভিযোগ উঠেছে-মূলত তাদের ইন্দোনে এসব দোকান ভাংচুর ও মালামাল চুরি ডাকাতি করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, এই বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ ও করেছে কি না সেটাই আপাতত বলতে পারছি না। তবে কোনো অপরাধ হলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।