ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 4, 2025 - 3:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

কেরাণীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে হাসনাবাদ এলাকায় শিকদার সুপার মার্কেটে ব্যবসায়ীদের উদ্যোগ আজ বিকেলে ৪টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দোয়ার আয়োজন হয় ।

দোয়া মোনাজাতে ভিডিও কনফারেন্সে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি উপস্থিত জন সাধারণের কাছে গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কমনা এবং তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনা করেন। এসময় দোয়া মোনাজাতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির নেতা এ্যাডভোকেট সেলিম চৌধুরী, শিকার সুপার সোপের চেয়ারম্যান ও বিএনপি নেতা আসলাম শিকদার, মো. সেলিম প্রমুখ।