ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 5, 2025 - 2:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 127 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরু মিয়া (৪০) গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লার কোতয়ালী থানার আলেকারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
জানা যায়, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭ ধারার একটি মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত নুরু মিয়াকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত নুরু মিয়ার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।