কেরানীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার কেরানীগঞ্জ :ঢাকার কেরানীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ড্যাব এ আয়োজনে কেরানীগঞ্জের তারা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বেউতা মাঠে ফ্রি মেডিকেলক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । কেরানীগঞ্জ ডক্টর অ্যাসোসিয়েশন এর সভাপতি ডাক্তার আলী নূর পলাশের সভাপতিত্বেএই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন অন্যতম উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ড্যাপ এর কোষাধক্ষ ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান,
ড্যাব ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জেরডক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ ফখরুল আমিন ।নয়া বাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ মালেক মিয়া, প্রমূখ । ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার এলাকার বিভিন্ন শ্রেণী পেশার রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে ।বিশেষজ্ঞ ডাক্তাররা হলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোঃ আবুল কেনান ,সহযোগী অধ্যাপক ইউরোলজি ডাক্তার মোঃ আলম তারিক,সহযোগী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল আলম বাপ্পি ,সহযোগী অধ্যাপক গাইনিয়া পশুতি বিশেষজ্ঞ ডাক্তার ফেরদৌস জাহান বিনতে রশিদ ,
সহযোগী অধ্যাপক কার্ডিওলজি ডাক্তার জাকির হোসেন ,আর এম ও কার্ডিওলজি ডাক্তার জাকির হোসেন ,নবজাতক শিশু কিশোরোক বিশেষজ্ঞ ডাক্তার মোঃ ফরহাদ হোসেন সহযোগী অধ্যাপক অর্থোপেডিক ডাক্তার আলীনুর পলাশ । শত শত রোগীকে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্য খাতকে নতুনভাবে সাজানো হবে॥
যাতে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়। বাংলাদেশের জনগণ নির্বাচনে প্রস্তুত এখন । জনগণ এখন একটা ফ্রি ফেয়ার নির্বাচন চায় । গত আওয়ামী সরকারের আমলে ১৭০০ লোক গুম হয়েছে। আমি চার বার এমপি হয়েছি আপনাদের ভোটে, এই বার সংসদনির্বাচনেও আমাকে ধানের শীষে নমিনেশন দেওয়া হয়েছে ।আপনারা ভোট দিলে আগামীকাল আমি এমপি নির্বাচিত হবো ঢাকা-২ আসন থেকে ।আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই।








