অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের সিলেটে শীতবস্ত্র বিতরণ
লায়ন উজ্জল কান্তি বড়ুয়া: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ – চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান ও লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া’র পৃষ্ঠপোষকতায় সিলেটে শীতার্ত শিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার স্বপ্নের বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে শুক্রবার, ২৬ ডিসেম্বর, বৌদ্ধ যুব পরিষদ – সিলেট অঞ্চলের তত্ত্বাবধানে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি চাহিদার ভিত্তিতে আশপাশের এলাকার শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বৌদ্ধ যুব পরিষদ- সিলেট অঞ্চলের সিনিয়র সহ-সভাপতি তপতী বড়ুয়া’র সভাপতিত্বে, শুভ উদ্বোধন করেন দৈনিক ইনফো বাংলা সিলেট এর ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মো. নজরুল ইসলাম নাজ, মোছা: কামরুন্নেছা খানম শোভা মতিন, কামাল আহমেদ আম্বিয়া, তারেক আহমদ, দিলু বড়ুয়া, সেবু বড়ুয়া, শেলু বড়ুয়া, আমীর হোসেন সোহাগ, আখলিমা বেগম প্রমূখ।








