ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত প্রহরী —-আমান উল্লাহ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 10, 2026 - 4:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা -২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত প্রহরী। বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা এবং একজন মহিষী নারী। যিনি কোনদিন অন্যায়ের কাছে আপস করেননি। তিনি গণতন্ত্রের জন্য সারাজীবন লড়াই করেছেন। গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই করতে গিয়ে তাকে মিথ্যা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ৬ বছর জেল খাটিয়েছেন।

চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। জেলখানায় তাকে শ্লো পয়েজন দিয়ে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের বামুন সুর মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।আমান আরো বলেন,দেশের মানুষ জিয়া পরিবারকে ভালবাসে।

বিএনপিকে ভালবাসে। তার প্রমান দেখা গিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যবর্তনের সময় এবং বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষলক্ষ লোকের উপস্থিতি। মানুষ তিনটি নির্বাচনে কোন ভোট দিতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ১২ ফেব্রæয়ারীর নির্বাচনে জনগন ধানের শীষে ভোট দিয়ে বিএনেিক ক্ষমতায় আনবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে ইনশাল্লাহ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, মডেল উপজেলা বিএনপি’র সভাপতি হাজী শামীম হাসান,সহসভাপতি নাজিম উদ্দীন,মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী,সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুর হক মনির, মডেল উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন,মডেল উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল্লাহ সেলিম ও মডেল উপজেলা জাসাসের আহবায়ক সাফায়েত হোসন সহ অন্যান্যরা।