ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে পাহাড়ি লাল মাটি কেটে বিক্রির অপরাধে লক্ষ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 18, 2026 - 9:48 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার
মির্জাপুরে পাহাড়ি লাল মাটি কেটে বিক্রির অপরাধে লক্ষ টাকা জরিমানা
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের মির্জাপুরে পাহাড়ি জমির লাল মাটি কেটে বিক্রি করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে রাজিব নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামের আবুল হাশেম সিকদারের ছেলে রাজিবকে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজগানায় অভিযান পরিচালনা করে লাল মাটি বিক্রির দায়ে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাহাড়ি জমি  রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।