ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 22, 2026 - 5:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে নুরমা খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরমা ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের বাবা নজরুল ইসলাম জানান, দুপুরে দিকে তার মেয়ে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিকেলে প্রতিবেশী হযরত আলীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা তার মেয়েকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে পালিয়ে গেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।