ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে এক ঝাঁক যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 1, 2026 - 10:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় সানপুর গ্রামের এক ঝাঁক যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার পহেলা মার্চ এলাকার রোজাদার গন সহ মুসলমান সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এ আয়োজনে প্রায় ১২০০’শ রোজাদার শরীক হন।

সারাদিনের আয়োজন শেষে ইফতারের সময় সমাজবাসীর মিলনমেলায় আনন্দ ঘন পরিবেশে পরিণত হয়।এ আয়োজনে রোজাদার মুসল্লীদের জন্য ছিল নানা ধরনের সবজি ও গরুর মাংস মিশ্রিত মুখরোচক খিচুড়ি।শানপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্ধারিত সময়ের আগেই শিশু থেকে শুরু করে সববয়সী মানুষের আনাগোনা ছিল বেশ উৎসবমুখর। সমাজের তরুণ এই যুবদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিরা।

এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরুব্বি, তরুণ প্রজন্ম শিশু কিশোর ও খেটে খাওয়া শ্রমিক কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।