ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফেনীতে ড্যাবের ইফতার মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 15, 2026 - 1:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

নজরুল ইসলাম,ফেনী প্রতিনিধি:ফেনীতে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের একটি কনভেনশন হলে স্থানীয় চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়।

ডাঃ এস এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি, শেখ ফরিদ উদ্দিন বাহার,ডাঃ অধ্যাপক জালাল উদ্দিন রুমি,সাবেক সাধারণ সম্পাদক, সহ-সভাপতি কেন্দ্রীয় ড্যাব নিউরো সার্জারি, নিউরোসাইন্স হসপিটাল, পরিচালক (প্রশাসন) স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ মোবারক হোসেন দুলালে সঞ্চালনায় আরো উপস্থিত বিশেষ অতিথি ছিলেন,আলাউদ্দিন আলাল, সদস্য সচিব ফেনী জেলা বিএনপি গাজী হাবিবুল্লাহ মানিক, যুগ্ন আহবায়ক ফেনী জেলা বিএনপি, আনোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ন আহবায়ক ফেনী জেলা বিএনপি,নাসির উদ্দিন খন্দকার ফেনী জেলা যুবদলের আহ্বায়ক,জেলা যুবদলের সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন খন্দকার, ডাঃ আবু নাসের কেন্দ্রীয় মহাসচিব, ডাঃ নুরুল করিম চৌধুরী রুবেল সহ-সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ। ডাঃ জাহিদ ইকবাল ও ডাঃ এ জেড এম সাইফুদ্দিন।

ইফতার ​মাহফিলে বক্তারা চিকিৎসকদের পেশাগত মান উন্নয়ন এবং আর্তমানবতার সেবায় ড্যাবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।দোয়া ও মোনাজাত: ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিশেষ করে অসুস্থ রোগীদের দ্রুত আরোগ্য এবং প্রয়াত চিকিৎসকদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
​উপস্থিতি: অনুষ্ঠানে ড্যাবের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় ড্যাব নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। চিকিৎসকদের সাধারণ মানুষের পাশে থেকে সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি বর্তমান স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করা হয়।

​সবশেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।