ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 15, 2026 - 1:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি আনচুর উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক সেকান্দর সওদাগর, সদস্য সচিব এস এম লোকমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফারুকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর প্রমুখ।

এসময় উপজেলা ও লালানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর।